কীভাবে নিকটবর্তী মসজিদ খুঁজবেন?
অ্যাপটি চালু করার পর "শুরু করুন" বাটনে ট্যাপ করুন এবং আপনার ডিভাইসের লোকেশন অ্যাক্সেসের অনুমতি দিন। এরপর অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপনার আশেপাশের মসজিদগুলো খুঁজে বের করে ম্যাপে দেখাবে।
- লোকেশন অন রাখুন — সঠিক ফলাফলের জন্য জিপিএস/লোকেশন সার্ভিস চালু রাখুন।
- ম্যাপে মসজিদ আইকন — সবুজ মসজিদ আইকনে ট্যাপ করলে নাম ও দূরত্ব দেখা যাবে।
- দিক-নির্দেশনা — আইকনে ক্লিক করলে সরাসরি Google Maps-এ পথ দেখানো হবে।
- এলাকা সম্প্রসারণ — আশেপাশে মসজিদ না পেলে অ্যাপ নিজে থেকেই খোঁজার পরিধি বাড়িয়ে দেয়।
- জুম করুন — আঙুল দিয়ে চিমটি কেটে (pinch) বা +/− বাটনে চেপে সহজেই জুম ইন-আউট করতে পারবেন।
ভিডিও গাইড
নিচের ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কীভাবে নিকটবর্তী মসজিদ খুঁজে বের করবেন।
